×
Logo

খেলাধুলা

হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ

ইনজুরি শঙ্কায় পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। উয়েফা নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

প্রিমিয়ার লিগে ম্যানসিটির পরবর্তী ম্যাচে লিভারপুলের মাঠে নামার আগে তার ইনজুরির আশঙ্কা নিশ্চিতভাবে আতঙ্ক ছড়িয়েছে সিটিতে। তারা হালান্ডের ইনজুরি নিয়ে নতুন ও ইতিবাচক খবর শোনার অপেক্ষা করছে।

চলতি ক্লাব মৌসুমে সাত গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। এদিকে ক্লাব জার্সিতে দারুণ ফর্মে থাকলেও শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে হতাশ করেছেন হালান্ড। টানা দুটি ম্যাচে গোল পাননি তিনি। অথচ আগের ১৭ ম্যাচে ছিল ১৬ গোল।

এদিকে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। যার কারণে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত ইংলিশ জায়ান্টরা। এর মধ্যে আরেকটি দুঃসংবাদ পেলো ক্লাবটি। 

উল্লেখ্য, আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটির এটাই হবে প্রথম ম্যাচ। এরইমধ্যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। 

/এমএইচআর

 

Logo