পর্দা নামল এশিয়ান গেমসের, ফের পদক তালিকার শীর্ষে চীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
জাপানের আইচি-নাগোজায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ২০তম এশিয়ান গেমসের। রোববার (৪ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে মশাল নিভিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এই মহাযজ্ঞ।
রেকর্ড ভাঙা-গড়ার এই আসরে ৫০টির বেশি বিশ্বরেকর্ডসহ মোট ৩৫০টি নতুন রেকর্ড হয়েছে। আর ১৩ বছর বয়সী চীনা সাঁতারু ইউ জিদি এবং থাইল্যান্ডের স্প্রিন্টার পুরিপোল বুনসন হয়েছেন গেমসের সেরা এমভিপি।
এদিকে, ১৬৯টি স্বর্ণসহ মোট ৩৪১টি পদক জিতে বরাবরের মতো পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার ক্রীড়া পরাশক্তি চীন। ৮৩টি স্বর্ণ নিয়ে স্বাগতিক জাপান দ্বিতীয় এবং দক্ষিণ কোরিয়া তৃতীয় স্থান অর্জন করেছে।
২০৩০ সালে এশিয়ান গেমসের পরবর্তী আসর বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
/এমএইচআর