উয়েফা নেশনস লিগ
ক্লপের অধীনে প্রথম জয় জার্মানির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ এএম
অবশেষে জয়ের দেখা পেলো ইয়ুর্গেন ক্লপের জার্মানি। উয়েফা নেশনস লিগে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে স্বস্তি ফিরেছে জার্মান শিবিরে।
অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। খেলার ৩৯ মিনিটে টম বিশফের গোলে ডেডলক ভাঙে জার্মানি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় সার্বিয়া। এই সময়ে উল্টো আরও এক গোল হজম করে বসে সফরকারীরা। ৬১ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎজ। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হার নিশ্চিত হয় সার্বিয়ার।
কোচ ক্লপের অধীনে এটিই জার্মানির প্রথম জয়। ডাচদের বিপক্ষে ড্র, গ্রিসের কাছে হার– নেশনস লিগের শুরুটা মোটেও ভালো ছিল না তার দলের।
/এএম