×
Logo

খেলাধুলা

এশিয়ান গেমস ক্রিকেট

পাকিস্তানের কাছে হার, ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

পাকিস্তানের কাছে হার, ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ

জাপানে চলমান এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। জবাবে ৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কোরোগি অ্যাথলেটিক পার্কে মুখোমুখি হয় দু'দল।

বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে আরাফাত মিনহাসের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানজিদ তামিম।ইনিংস লম্বা হয়নি লিটন দাসেরও। একই পথে হাটেন পারভেজ ইমনও। মাত্র ১ রান করে ফেরেন মিনহাসের শিকার হয়ে।

ব্যর্থ হন সাইফ হাসানও। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ। এখান থেকে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের ক্যামিওতে ১১১ রানের পুজি পায় লিটন দাসের দল।

জবাবে শুরুতেই শাহিবজাদা ফারহানকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান। ৭ বলে ১৫ রান করা সাদাকাতকে ফেরান নাসুম আহমেদ। দ্রুত রান তুলতে থাকা সাইম আইয়ুবকে ২১ রানে তুলে নেন মোস্তাফিজ। সপ্তম ওভারে ১৪ রান করে আউট উসমান খান।

সেখান থেকে আবদুল সামাদ এবং হাসান নাওয়াজ বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নেন। ১৫ বলে ৩০ করেন সামাদ। ২ ওভারে ৪১ রান দেন মোস্তাফিজ।

আসরের দ্বিতীয়  সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

/এমএইচআর

Logo