×
Logo

খেলাধুলা

শীর্ষ মুকুটের আরও কাছে কোহলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শীর্ষ মুকুটের আরও কাছে কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুরন্ত শতরানের পর র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভিরাট কোহলি। শীর্ষে আছেন তারই সতীর্থ শুভমান ফিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআইতে ৮৮ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই পারফরম্যান্সে ২৯ রেটিং পয়েন্ট বাড়ে তার। যার ফলে ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ভারতের অধিনায়ক শুভমান গিলের রেটিং ৮১৬।

এদিকে, ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠে এসেছেন ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। আর ওয়ানডেতে ফিরেই চার ধাপ এগিয়েছেন ভারতের কুলদীপ যাদব। ৭১৪ রেটিং নিয়ে যথারীতি সবার উপরে আছেন রশিদ খান। 

/এএম

Logo