×
Logo

খেলাধুলা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

২-২ সমতায় প্রথমার্ধ শেষ করল ব্রাজিল-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

২-২ সমতায় প্রথমার্ধ শেষ করল ব্রাজিল-অস্ট্রেলিয়া

দ্বিপাক্ষিক দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-২ সমতায় প্রথমার্ধ শেষ করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের ল্যাঙ্ক পার্ক স্টেডিয়ামে সেলেসাওদের আতিথ্য দেয় অজিরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। তৃতীয় মিনিটেই ভ্যান্ডারসনের গোলে লিড পায় অতিথিরা।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরান স্বাগতিক সেন্টার ব্যাক আলেসান্দ্রো চিরকাতি।

পাঁচ মিনিট পরই ফের গোল হজম করে সেলেসাওরা। এবার লক্ষ্যভেদ করেন কন্নর মেটকাফ।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড আগে ডিবক্সে অজি ডিফেন্ডারদের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অতিথিরা। পেনাল্টি থেকে গোল করে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতায় ফেরান বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

/এমএইচআর

Logo