×
Logo

খেলাধুলা

জয়ের খোঁজে অজিদের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

জয়ের খোঁজে অজিদের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল

জয়ের খোঁজে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রিসবেনের সানকোর্প স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শুরু হবে খেলাটি।

অস্ট্রেলিয়া সফরে প্রথম প্রীতি ম্যাচটি সুখকর ছিল না সেলেসাওদের। সকারুদের দাপুটে ফুটবলে জয় পায়নি ব্রাজিল। তবে এবার জয়ের জন্য মরিয়া কোচ আনচেলত্তির শিষ্যরা। জয়ের লক্ষ্যে ম্যাচের আগের দিন শেষ মূহুর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেয় তারা।

টাউনসভিলে দুই দলের প্রথম সাক্ষাতে ফলাফল ছিল নিস্পত্তিহীন (১-১)। এবার দ্বিতীয় ম্যাচে অন্তত সাতটি পরিবর্তন নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

এদিকে, অস্ট্রেলিয়া পর্ব শেষে ভারত সফরে আসবে ব্রাজিল। ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

/এএম

Logo