×
Logo

খেলাধুলা

উয়েফা নেশনস লিগ

ওলিসের গোলে জিতলো ফ্রান্স, তুরস্ককে উড়িয়ে ইতালির জয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

ওলিসের গোলে জিতলো ফ্রান্স, তুরস্ককে উড়িয়ে ইতালির জয়

উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। জয়সূচক একমাত্র গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা মাইকেল ওলিসে।

কিং বাউদৌইন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে ফ্রান্স। ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা ফরাসি দলটির গোল পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে। তবে শেষ মুহূর্তে ম্যাচের দৃশ্যপট বদলে দেন বদলি হিসেবে নামা মাইকেল ওলিসে। ম্যাচের ৮৮ মিনিটে রায়ান শেরকির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান তিনি। আর এই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের।

টানা জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে জিনেদিন জিদানের দল।

এদিকে, নেশনস লিগের গ্রুপ 'এ'র আরেক খেলায় জয়ে ফিরেছে ইতালি। নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

বুরসায় খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ইতালি। আগের ম্যাচে হারের পর একাদশে বড় পরিবর্তন আনা হয় দলে। ৯ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি ইতালিকে এগিয়ে নেয়ার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ফ্রাত্তেসি। ৫ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন মাইকেল কায়োদে। বিরতির পর বারিস ইলমাজের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় তুরস্ক। তবে তিন মিনিট পর আরও একবার গোল হজম করে বসে তারা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

/এএম

Logo