×
Logo

খেলাধুলা

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

টানা জ্বরে আক্রান্ত হয়ে ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই তিনি অসুস্থতায় ভুগছেন।

শারীরিক পরীক্ষার পর তার শরীরে ইনফেকশনের উপস্থিতি নিশ্চিত হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান শান্তর শারীরিক অবস্থার বিষয়ে জানান, দলের সঙ্গে জাপানে নামার পর থেকেই শান্ত জ্বরে ভুগছেন। ইতোমধ্যে চার দিন পার হয়ে গেছে, কিন্তু তার জ্বর কমছে না। এটি মূলত মৃদু জ্বর (লো-গ্রেড ফিভার)। এখানকার বিভিন্ন পরীক্ষায় তার শরীরে ইনফেকশন ধরা পড়েছে, যদিও ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও উল্লেখ করেন, টানা জ্বরের কারণে শান্ত স্বাভাবিকভাবেই শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। এই গেমসের ম্যাচগুলো চলাকালীন তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই উন্নত চিকিৎসা ও বিশ্রামের কথা বিবেচনা করে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

/এএ

Logo