বিশ্বকাপের পর তুমুল খ্যাতি, শান্তি উধাও ভোজিনিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
বিশ্বকাপে রাতারাতি তারকা বনে গেছেন গোলবারের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। কিন্তু সেই খ্যাতিই এখন কেড়ে নিয়েছে অভিজ্ঞ এই ফুটবলারের শান্তি।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে গোলশূন্য ড্রয়ের পর মাত্র কয়েক ঘণ্টায় তার ইনস্টাগ্রাম ফলোয়ার ৫৬ হাজার থেকে ছাড়িয়ে যায় ১০ লাখ।
'দ্য অবজার্ভার'কে দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী এই গোলকিপার জানান, এখন রেস্টুরেন্টে গেলেও ভক্তরা ছবি তুলতে ও অটোগ্রাফ চাইতে ভিড় করেন। এমনকি অনুমতি ছাড়াই ভিডিও করা হচ্ছে তাকে। এতে ব্যক্তিগত পরিসরও হারিয়েছেন তিনি।
ফুটবলে মনোযোগ ধরে রাখতে ইনস্টাগ্রামের নোটিফিকেশন বন্ধ করে দিয়েছেন ভোজিনিয়া।
এরই মধ্যে পর্তুগিজ দ্বিতীয় বিভাগ ছেড়ে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন এই গোলকিপার।
/এএম