×
Logo

খেলাধুলা

ফিফা আসিয়ান কাপ

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরেছেন মোরসালিন-জামাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরেছেন মোরসালিন-জামাল

ফিফা আসিয়ান কাপে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তায় বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ। এরইমধ্যে এই ম্যাচের একাদশ ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

আগের ম্যাচের একাদশ থেকে এবার চারটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। মালয়েশিয়ার বিপক্ষে এক মিনিটও খেলার সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়া আজ মাঠে নামছেন শুরুতেই।

জামাল ছাড়াও একাদশে ফিরেছেন মোরসালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তাদের জায়গা করে দিতে একাদশে জায়গা হারিয়েছেন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ও শেখ মোরসালিন।

/এমএইচআর

Logo