মেসির বাঁকানো শটে চোখধাঁধানো গোল, তবুও হারলো মায়ামি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
লিওনেল মেসি একাই গোল করে চলছেন। কিন্তু ইন্টার মায়ামিকে খুব বেশি টেনে নিয়ে যেতে পারছেন না। যেমন সোমবার (২৮ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে কলম্বাসের বিপক্ষে তার দল হেরেছ ২-১ গোলে। অথচ এই ম্যাচে মেসি করেছেন এক অসাধারণ গোল। ফ্রি কিক থেকে বাঁকানো এক শটে প্রতিপক্ষ গোলকিপারকে ভড়কে দিয়ে জালে বল ঢোকান এলএমটেন।
ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখানে থেকে জোসেফ মার্তিনেজ কলম্বাসকে লিড এনে দেন।
৩৩ মিনিটে ফ্রি কিক পায় মিয়ামি। যেখান থেকে মেসি শট নেন, সে জায়গা ছিল কর্নার থেকে একটু সামনে। সাধারণত সবাই ভেবেছিলেন, মেসি কিক করবেন, খুব বড়জোর কেউ মাথা ছুঁইয়ে বল জালে ঢোকানোর চেষ্টা করবেন। কিন্তু মেসি এতকিছুর কাছেই যাননি। তার বাম পায়ে এক বাঁকানো শট নেন। গোলকিপার বুঝে ওঠার আগেই সেটা ঢুকে যায় জালে।
দর্শকরা এমন গোল থেকে উন্মাদনায় ফেটে পড়েন। ধারাভাষ্যকারও বলে ওঠেন 'ওহ মাই গুডনেস'।
৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় কলম্বাস-মিয়ামি। ৯০ মিনিট শেষে যোগ করা ষষ্ঠ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিয়ামির সান্তিয়াগো মোরালেস। ১০ জনের দলকে শেষ মুহূর্তে হারায় স্বাগতিকরা। অষ্টম মিনিটে জামাল থিয়ারের জয়সূচক গোল ২-১ এ হেরে মাঠ ছাড়ে মেসির দল।
হারের ফলে মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সঙ্গে তাদের পয়েন্ট সমান। শীর্ষে থাকা ন্যাশভিল এসসি তাদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে।
/এমএমএইচ