ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
এশিয়ান গেমসে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ নোদিরবেক শভকাতভ।
জাপানে চলমান গেমসে মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ জেতা এই ক্রীড়াবিদই প্রথম পদকজয়ী হিসেবে ডোপ পরীক্ষায় পজিটিভ হলেন।
শভকাতভের নমুনায় নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়াম পাওয়া গেছে। এরপর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)।
এর আগে, তুর্কমেনিস্তানের কারাতেকা দায়ানচ কেলেতলিয়েভও একই পদার্থের পরীক্ষায় পজিটিভ হন।
এ নিয়ে এবারের এশিয়ান গেমসে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিন ক্রীড়াবিদ। তবে শভকাতভের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল এবং 'বি' নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে।
/এএম