হাসান-খালেদে চড়ে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
দুই বছর পর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উঠেছে কেন্ট। আর এর পেছনে অন্যতম বড় ভূমিকা দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদের।
হারলেও সুযোগ থাকবে, তবে জিতলে কোনো 'কিন্তু ছাড়াই' দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠবে– এমন সমীকরণ নিয়ে নেমে গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়েছে কেন্ট।
দুই ইনিংস মিলিয়ে খালেদ ৫ উইকেট শিকার করেছেন। কেন্টের হয়ে কাউন্টির চলতি মৌসুমে অভিষেক হওয়ার পর ৩ ম্যাচে ১৬ উইকেট নিলেন খালেদ।
তার আগে ৪ ম্যাচে আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ৪ ম্যাচে শিকার করেছিলেন ২৬ উইকেট। তার এই নৈপুণ্য কেন্টের প্রমোশনের লড়াইয়ে বড় প্রভাব ফেলেছে।
১৪ ম্যাচ শেষে কাউন্টির দ্বিতীয় স্তরের টেবিলে ২১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কেন্ট। তাদের সঙ্গে প্রথম বিভাগে ওঠা ডারহামের পয়েন্ট ২৪৫।
/এএম