×
Logo

খেলাধুলা

নেশন্স লিগ

মহারণে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

মহারণে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

উয়েফা নেশন্স লিগের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। শনিবার (২৬ সেপ্টেম্বর) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌঁনে ১টায় শুরু হবে এই মহারণ।

গ্রুপ 'সি' এর ম্যাচে ঘরের মাঠে সুবিধা নিতে চাইবে ইংলিশরা। তবে ছাড় দেবে না বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও। সবশেষ ৫ ম্যাচে ৪ জয় পেলেও বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বাজে কৌশলের হারের কারণে, স্পেনের বিপক্ষে ম্যাচ কোচ টুখোলের অগ্নিপরীক্ষা বলছে ইংলিশ গণমাধ্যম।

চোটের কারণে ডেকলান রাইস, কোল পামার, রাশফোর্ড ও কোবি মাইনোকে পাবে না ইংল্যান্ড। নিশ্চিত ভাবে এই ম্যাচে ফেভারিট স্পেন। তবে ইনজুরির কারণে বিশ্বচ্যাম্পিয়নরা রাইট ব্যঅক পেদ্রো পোরো আর গোলরক্ষক জন গার্সিয়াকে পাবে না। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডের সব ফুটবলারই থাকছে স্পেনের ডেরায়।

স্পেনের বিপক্ষে সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে ইংলিশরা। দুই দল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ১৪টি ম্যাচ, আর স্পেনের জয় ১১টি।

তবে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ লড়াইয়ে স্পেনের পাল্লাই ভারি। সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ইউরো ২০২৪-এর ফাইনালে। সেই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। তারা বর্তমান ইউরোপ তো বটেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড; জ্যারেল কুয়ানসা, এজরি কনসা, মার্ক গুয়েহি, নিকো ও’রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, অ্যালেক্স স্কট; বুকায়ো সাকা, জুদ বেলিংহ্যাম, অ্যান্থোনি গর্ডন ও হ্যারি কেইন।

স্পেন: উনাই সিমন; এরিক গার্সিয়া, পাও কুবর্সি, আয়েমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, পেদ্রি; লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস; মিকেল ওইয়ারসাবাল।

/এমএইচআর

Logo