এশিয়ান গেমস শর্টবোর্ড সার্ফিং
তৃতীয় স্থানে থেকে হিট শেষ করলেন ফাতেমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ এএম
এশিয়ান গেমস উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন বাংলাদেশের ফাতেমা আক্তার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড ১-এর ২ নম্বর হিটে মোট দুই দশমিক নয় দুই পয়েন্ট অর্জন করেন এই সার্ফার।
হিটে ফাতেমা তার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট তোলেন। দ্বিতীয় স্কোরিং ওয়েভটিতে তিনি শুন্য দশমিক আট তিন পয়েন্ট পেলেও নিয়মানুযায়ী 'ইন্টারফেয়ারেন্স পেনাল্টি'র কারণে সেই স্কোরটি কমে শুন্য দশমিক চার দুইয়ে নেমে আসে। মূলত এখানেই পিছিয়ে পড়েন তিনি। সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার চূড়ান্ত পয়েন্ট দাঁড়ায় দুই দশমিক নয় দুই।
এই হিটে সাত দশমিক সাত তিন পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। অন্যদিকে, পাঁচ দশমিক শুন্য তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।
/এএম