×
Logo

খেলাধুলা

এশিয়ান গেমস

গোলশূন্য ড্র'য়ে আসর শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

গোলশূন্য ড্র'য়ে আসর শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে শেষ হলো বাংলাদেশের যাত্রা। মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সোমবার (২১ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরু থেকেই মিয়ানমার আক্রমণাত্মক থাকলেও বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমার দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধে ঋতুপর্ণার শট সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে মিয়ানমার একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। ম্যাচের শেষ পর্যন্ত মিয়ানমারের নিয়ন্ত্রণ থাকলেও কাঙ্ক্ষিত গোল আসেনি। এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের চতুর্থ হয়ে আসর শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার সরাসরি পথ আগেই বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের। মিয়ানমারের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে গ্রুপে তৃতীয় হয়ে শেষ আটে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকত। কিন্তু গোলশূন্য ড্রয়ে সেই সম্ভাবনারও ইতি ঘটল।

/এমএইচআর

Logo