×
Logo

খেলাধুলা

এশিয়ান গেমস

পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই জয় তুলে নেয় লাল-সবুজ বাহিনী।

প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যোগ করে আরও ২২ পয়েন্ট আর কোরিয়া পায় ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টে জেতে বাংলাদেশ।

পুরুষ কাবাডিতে বাংলাদেশের এ গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনালে।

পরের ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতে পারলে রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। কাবাডির এবারের আসর ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

/এমএইচআর 

Logo