×
Logo

খেলাধুলা

বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আলেকসান্দার ইসাকের একমাত্র গোলে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। দায়িত্ব নেওয়ার পর ইরাওলার এটি দ্বিতীয় জয়।

বোর্নমাউথের মাঠে শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে ভুগেছে লিভারপুল। প্রথমার্ধে কোনো সুযোগও তৈরি করতে পারেনি ইরাওলার দল। দুই দলই বেশ সতর্কভাবে খেলেছে। 

বিরতির পর ৫৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ত্রাতা হয়ে আসেন আলেকসান্দার ইসাক। কাছ থেকে নিখুঁত শটে বল জালে জড়ান সুইডিশ ফরোয়ার্ড। এরপর আর গোল না হলেও লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে 'অল রেডস'।

পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে লিভারপুল। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বোর্নমাউথ।

/এএম

Logo