মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে দুইয়ে অ্যাটলেটিকো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
মার্দিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে রিয়ালকে টপকে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ডিয়াগো সিমিওনের দল।
নিরুত্তাপ প্রথমার্ধে দুদলই ছিল বেশ সাবধানী ভূমিকায়। বিরতির পর রিয়াল শিবিরে বড় ধাক্কা। ডিন হাউসেন লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটি। সফল স্পটকিকে অ্যাটলেটিকোকে লিড এনে দেন আলেহান্দ্রো গ্রিমালদো। মিনিট নয়েকের মাথায় আবারও রিয়ালের জালে বল। এবার স্কোরশিটে নাম তোলেন জোনাথন ডেভিড। ৭৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফ্রিকিক আশা জাগালেও ব্যবধান কমাতে পারেনি। শেষ দিকে অ্যান্তোনিও রুডিগারের গোলে স্কোরলাইন ২-১ হলেও পরাজয় এড়াতে পারেনি লস ব্লাঙ্কোস।
এই পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে মরিনিওর শিষ্যরা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো। আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি বার্সেলোনা।
/এএম