হকির আরেকটি বিশ্বকাপে জায়গা পেলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
ফাইল ছবি
অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশ হকি ফেডারেশনকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।
গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত ফাইভ-এ-সাইড এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশের অ-১৮ দল। এই টুর্নামেন্ট থেকে ৩টি দল সরাসরি জায়গা করে নেয় বিশ্বকাপে। প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে তালিকায় নাম ছিল বাংলাদেশের। সম্প্রতি একটি জায়গা খালি হওয়ায় বিশ্বকাপে খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে লাল-সবুজরা।
আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর মিশরের ইসমাইলিয়ায় বসবে অ-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপ আসর। যা বাংলাদেশের তরুণদের জন্য নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ।
এর আগে, গত বছর যুব হকির বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ।
/এএম