×
Logo

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্রের ২৮ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নিলেন ১৬ বছরের কিশোর মিডফিল্ডার।

ফিলাডেলফিয়ার হয়ে সুলিভান ২৩ ম্যাচে ৬ গোলের পাশাপাশি গোলে সহায়তা করেছেন ১১টিতে। যুক্তরাষ্ট্রের ফুটবল কোচ মরিসিও পচেত্তিনোর দলে ডাক পাওয়াদের মধ্যে ১৩ জনের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি। এই দলে ১৮ বা এর কম বয়সী খেলোয়াড় আছেন কাভানসহ ছয় ফুটবলার।

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে যুক্তরাষ্ট্র চারটি প্রীতি ম্যাচ খেলবে যথাক্রমে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে।

/এএম

Logo