আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি মিরাজের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ৮ নম্বরে এখন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ৬০২।
সেরা দশে থাকা একমাত্র টাইগার বোলার মেহেদী হাসান মিরাজ। একধাপ উন্নতি হয়েছে পেসার নাহিদ রানার। ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে চাপাই এক্সপ্রেস। সেরা কুড়িতে আছেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। একধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে অবনতি হয়েছে তাসকিন আহমেদের। একধাপ পিছিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন এই পেসার।
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিমের। ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান এই ওপেনারের। একধাপ এগিয়ে ২৭ নম্বরে আরেক ব্যাটার সাইফ হাসান।
/এএম