×
Logo

খেলাধুলা

রাতে মাঠে নামছে আর্সেনাল-লিভারপুল-রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

রাতে মাঠে নামছে আর্সেনাল-লিভারপুল-রিয়াল মাদ্রিদ

লা লিগা ও কারাবাও কাপের ম্যাচে আজও আছে বড় দলের ম্যাচ। কাপ ম্যাচে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও লিভারপুল। আর স্প্যানিশ লিগের ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

স্প্যানিশ লিগের ম্যাচে মাঠে নামবে রায়ো ভায়েকানো ও এসপানিওল। রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।তবে রিয়াল মাদ্রিদের খেলা শুরু হবে রাত দেড়টায়। রিয়াল এবার আতিথ্য নেবে এলচের। এই ম্যাচে বড় জয় প্রত্যাশা করতে মাদ্রিদ ভক্তরা।

এদিকে কারাবাও কাপ রাত ১টায় মাঠে নামবে আর্সেনাল। গানাররা আতিথ্য নেবে ইপসউইচের। লিভারপুলও মাঠে নামবে একই সময়। অলরেটদের প্রতিপক্ষ টটেনহ্যাম। এই দুই দলের ম্যাচে জমাট লড়াই হবে প্রত্যাশা করাই যায়।

/এমএইচআর

Logo