পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ-'এ'তে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
১১ নভেম্বর শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে এখনও ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পরেনি নেপাল। পরবর্তীতে পরিস্থিতির বদল হলে সূচী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সাফ।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর আবারও দেশের মাটিতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সবশেষ ২০১৮ সালে ঢাকায় আয়োজিত হয়েছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় এই প্রতিযোগিতা। এবারের আসরকে ঘিরে বাংলাদেশকে নিয়েও ভক্ত-সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।
/এমএইচআর