×
Logo

খেলাধুলা

এশিয়ান গেমস

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের প্রথমার্ধেই সাত গোল হজম করে বাংলাদেশ। প্রথম গোলটি আসে পঞ্চম মিনিটে জন রিয়ং জংয়ের শটে। পাঁচ মিনিট পরই আবারো বাংলাদেশের জালে বল পাঠান তিনি। এরপর ধারাবাহিত বিরতিতে লাল সবুজদের জাল কাপিয়ে প্রথমার্ধে ৭-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় উত্তর কোরিয়ে।

দ্বিতীয়ার্ধে লাল-সবুজদের জালে আরও তিনবার বল পাঠায় দলটি। অথচ মাত্র পাঁচ মাস আগে অস্ট্রেলিয়ার মাটিতে এই দলটির বিপক্ষেই লড়াই করেছিল লাল-সবুজরা।

বড় হারের বিচারে এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে দুই সপ্তাহের ক্যাম্পও করেছে দল। এরপরও এমন ফল হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।

এর আগে, ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলের হার ছিল সবচেয়ে বড়।

/এমএইচআর

Logo