×
Logo

খেলাধুলা

ইয়ামালের জোড়া গোলে বার্সার পাঁচে পাঁচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

ইয়ামালের জোড়া গোলে বার্সার পাঁচে পাঁচ

লেভান্তেকে ৪-২ গোলে হারিয়ে লা লিগায় টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই লিড কাতালান জায়ান্টদের। স্কোরশিটে নাম তোলেন তরুণ জাভি এস্পার্ত। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল।

বিরতির পর সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা লেভান্তের। ইভান রোমেরোর গোলে ব্যবধান ৩-১ করে ফেলে দলটি। ৮৮ মিনিটে লেভান্তের হয়ে দ্বিতীয় গোলটি করেন রজার ব্রুগেই। শেষ বাঁশি বাজার আগে দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে নাম তোলেন বার্সেলোনার নতুন রিক্রুট করিম আদেয়েমি।

৪-২ গোলের এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটাও থাকলো তিন পয়েন্টের। অন্যদিকে, পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লেভান্তে।

/এএম

Logo