×
Logo

খেলাধুলা

প্রিমিয়ার লিগ

সুপার সানডেতে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ড, আজ ম্যানচেস্টার ডার্বি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

সুপার সানডেতে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ড, আজ ম্যানচেস্টার ডার্বি

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি। রোববার (১৩ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের মাঠে ডার্বির মঞ্চে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবারের লড়াইয়ে আত্মবিশ্বাসের পাল্লা কিছুটা সিটির দিকে। মৌসুমের শুরুটা দুর্দান্ত কেটেছে ম্যানচেস্টার সিটির। এখন পর্যন্ত লিগের সব ম্যাচেই জয় পেয়েছে তারা।

অন্যদিকে মিশ্র ফল নিয়ে মাঠে নামছে ইউনাইটেড। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ডার্বি মানেই আলাদা উত্তেজনা। ইউনাইটেডের লক্ষ্য ঘরের মাঠে সিটির জয়যাত্রা থামানো। আর সিটি চাইবে নিখুঁত শুরুটা আরও এক ধাপ এগিয়ে নিতে। দুই দলের প্রিমিয়ার লিগের শুরুতেই তাই বড় পরীক্ষা।

দুই দলের সামগ্রিক হেড-টু-হেডে ইউনাইটেড এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে সিটির দাপট বেশি। তবে ক্যারিকের অধীনে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে জয়ের স্মৃতি ইউনাইটেডকে উৎসাহ জোগাবে। ম্যাচটি দুই ক্লাবের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার আসল পরীক্ষা হবে।

/এমএইচআর

Logo