×
Logo

খেলাধুলা

ইউরোপিয়ান ফুটবল

নিজ নিজ লিগের ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-মিলান-চেলসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

নিজ নিজ লিগের ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-মিলান-চেলসি

ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে আজ মাঠে গড়াবে ডজনখানেক ম্যাচ। নিজ নিজ লিগের আসরে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, লিভারপুল, চেলসি, লাজিও ও এসি মিলানসহ প্রথম সারির দলগুলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

স্প্যানিশ লা-লিগায় এদিন দিবাগত রাত ১টায় রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল এখন পয়েন্ট টেবিলের চারে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মুখোমুখি লিভারপুল, হালসিটির প্রতিপক্ষ চেলসি ও এস্টন ভিলা খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮ টায়। রাত সাড়ে দশটায় টটেনহ্যাম খেলবে এভারটনের বিপক্ষে, রাত একটায় সানডারল্যান্ডের প্রতিপক্ষ আর্সেনাল।

এদিকে ইতালিয়ান লিগে একে অপরের মুখোমুখি হবে লাজিও এবং এসি মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

/এমএইচআর

Logo