×
Logo

খেলাধুলা

নারী এশিয়া কাপ

সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় বাংলাদেশের

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে থেমে যায় লাল-সবুজের মেয়েরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাত্র ২ রান করেই সুলতানার বলে সাজঘরে ফেরেন স্মৃতি মান্ধানা। তবে এরপরই শেফালি ভার্মা ও প্রতীকা রাওয়ালের ৫০ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রতীকা ২০ রান করে আউট হলেও শেফালি তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৬৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শেষ দিকে দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। খেলেন অপরাজিত ২৪ রানের ইনিংস। সঙ্গে রিচা ঘোষ ও দীপ্তি শর্মার ক্যামিওতে বাংলাদেশকে ১৫০ রানের লক্ষ্য দেয় ভারত।

জবাবে ২৬ রানের ওপেনিং জুটি পেলেও বড় হয়নি আর কোনো জুটি কিংবা ব্যক্তিগত ইনিংস। দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি কিংবা নিগার সুলতানা জ্যোতি—সবাই শুরু পেলেও দলকে জয়ের বন্দরে নিতে ব্যর্থ হন ব্যাটাররা। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন। দিলারা করেন ২১ রান।

/এসআইএন

Logo