×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দলটির নেতৃত্বে থাকছেন কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্কোয়াড ঘোষণার সময় আনচেলত্তি জানান, এই তিন ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। তার লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করা।

ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মার্কিনোস ও ব্রুনো গিমারায়েসের মতো পরিচিত মুখ। দলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার সঙ্গে রয়েছেন এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রায়ান ও স্যামুয়েল লিনো।

ব্রাজিলের ২৬ সদস্যের দল

  • গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
  • ডিফেন্ডার: আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস ও ওয়েসলি।
  • মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
  • ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

উল্লেখ্য, আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়ামে) ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

/এমএইচআর

Logo