চ্যাম্পিয়নস লিগ
স্লোভানকে ৬–১ গোলে হারিয়ে পিএসজির হ্যাটট্রিক অভিযান শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ এএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন ২০২৬–২৭ মৌসুমে রাজকীয় সূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পার্ক দে প্রিন্সেসে নবাগত ফেরান তোরেসের বিধ্বংসী হ্যাটট্রিক এবং বর্তমান ব্যালন ডি’অরজয়ী তারকা উসমান দেম্বেলের দুর্দান্ত জোড়া গোলে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভাকে ৬–১ গোলে হাড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপা জয়ের মিশন শুরু করেছে লুইস এনরিকের শিষ্যরা।
অনুশীলন মাঠের পাশে মোবাইলে সময় কাটানোর ছবি ভাইরাল হয়ে সমালোচনার মুখে পড়া স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস এদিন মাঠে নেমেই সব জবাব দেন। পিএসজির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই মাত্র ২৬ মিনিটের ব্যবধানে (৩১ থেকে ৫৭ মিনিটের মধ্যে) হ্যাটট্রিক তুলে নেন তিনি।
ম্যাচের শুরু থেকেই স্লোভানের রক্ষণে চড়াও হয় পিএসজি। ১৭তম মিনিটে নুনো মেন্দেসের পোস্ট কাঁপানো শটের পর ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে নেন দেম্বেলে। এরপর ২৩তম মিনিটে ১৮ বছর বয়সী মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজের চমৎকার ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই ফরাসি উইঙ্গার।
তোরেসের গোলেও অবদান রাখেন দেম্বেলে। শেষ দিকে দলটির হয়ে ষষ্ঠ গোলটি করেন ফাবিয়ান রুইজ। ম্যাচে একচেটিয়া আধিপত্য বজায় রেখে প্রতিপক্ষের গোলমুখে মোট ৩৫টি শট নেয় প্যারিসের ক্লাবটি, যার ১৩টিই ছিল অন-টার্গেট।
/এএ