×
Logo

খেলাধুলা

অ-২০ নারী এশিয়া কাপ হকি

কাজাখস্তানের জালে বাংলাদেশের এক হালি গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

কাজাখস্তানের জালে বাংলাদেশের এক হালি গোল

অ-২০ নারী এশিয়া কাপ হকিতে উড়ন্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারানোর পর কাজাখস্তানকেও ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের দখলে। দলের হয়ে জোড়া গোল করেছেন সারিকা রিমন। আর একটি করে গোল করেছেন লিজা ও লিমা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলে শীর্ষে আছে বাংলাদেশ।

নিজেদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ হংকং। এই গ্রুপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে এলিট গ্রুপের বিপক্ষে তাদের স্থান নির্ধারণী ম্যাচ।

এদিকে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অ-২০ পুরুষ হকি দল। কাজাখস্তানকে তারা হারিয়েছে ৪-২ গোলে।

/এমএইচআর

Logo