ব্যালন ডি’অর ২০২৬
সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় কারা থাকছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর সেরা কোচের স্বীকৃতি ইয়োহান ক্রুইফ ট্রফি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ যৌথভাবে নারী ও পুরুষ উভয় বিভাগে বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, যেখানে দুই ক্যাটাগরি মিলিয়ে স্থান পেয়েছেন বিশ্বমানের মোট ১০ জন মাস্টারমাইন্ড।
পুরুষ ফুটবলে বছরের সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্সেনালকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়া স্প্যানিশ মাস্টারমাইন্ড মিকেল আরতেতা। তার সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্পেনকে ২০২৬ ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি উপহার দেওয়া মহাতারকা কোচ লুইস দে লা ফুয়েন্তে।
এছাড়া ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ-সেরা করে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখা লুইস এনরিকে, ইউরোপিয়ান মঞ্চে অ্যাস্টন ভিলাকে অপ্রতিরোধ্য শক্তিতে রূপ দেওয়া উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ডাগআউটে দাপুটে মৌসুম কাটানো বেলজিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানি পুরুষ দলের সেরা পাঁচের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন। এই মর্যাদাপূর্ণ তালিকার পরই আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা গোলরক্ষকের ‘লেভ ইয়াসিন ট্রফি’র মনোনয়ন ঘোষণা করা হবে।
অন্যদিকে, নারী ফুটবলের বর্ষসেরা কোচের ইয়োহান ক্রুইফ ট্রফির লড়াইয়েও রয়েছে শীর্ষ ক্লাব ও জাতীয় দলের পাঁচ সফল ট্যাকটিশিয়ানের নাম। এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-র জোনাথন জিরালদেজ, ম্যানচেস্টার সিটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আন্দ্রে ইয়েগলার্টজ এবং জাপান জাতীয় দলকে বিশ্বমঞ্চে অসাধারণ ফুটবল খেলানো নিলন নিলসেন।
তাদের সাথে নারী দলের সেরা কোচের মনোনয়ন তালিকায় আরও রয়েছেন স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার ডাগআউটের সফল কান্ডারি পেরে রোমেউ এবং সেল্টিক ও বিকে হাকেনের হয়ে ধারাবাহিক সাফল্য এনে দেওয়া নারী ফুটবলের পরিচিত মুখ ইয়েলেনা সাদিকু।
উল্লেখ্য, ২০২৫ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানে সেরা পুরুষ ও নারী ফুটবল কোচের জন্য প্রদত্ত ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন যথাক্রমে পিএসজির এর কোচ লুইস এনরিকে এবং ইংল্যান্ডের নারী দলের কোচ সারিনা উইগম্যান।
/এএ