×
Logo

খেলাধুলা

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পরও অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখতে পেরেছেন মার্নাস লাবুশেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) অজিদের দল ঘোষণা করা হয়।

সবশেষ ম্যাকাই টেস্টের দলে থাকা ১৩ জনের সঙ্গে যুক্ত করা হয়েছে কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথু কুনেমানকে। যদিও কোনো প্রথম শ্রেণির ম্যাচে কোনো সেঞ্চুরি নেই কনোলির।

স্কোয়াডে বাড়তি স্পিনার হিসেবে নেয়া হয়েছে কুনেমানকে। ইনজুরি থেকে ফেরা মাইকেল নেসারকে পঞ্চম পেইসার হিসেবে যুক্ত করা হয়েছে দলে। এছাড়া প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ডরা আছেন পেস আক্রমণে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

/এমএইচআর

Logo