×
Logo

খেলাধুলা

ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোলের বন্যা, ইয়ামালের জোড়া গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোলের বন্যা, ইয়ামালের জোড়া গোল

এস্তাদিও মেস্তায়ায় রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। শৈল্পিক ফুটবলের পসরা সাজিয়ে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে তুলেছে হান্সি ফ্লিকের দল। লামিন ইয়ামাল করেছেন জোড়া গোল।

রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। ২২ মিনিটে ফেরমিন লোপেজের সুবাদে আরও একটি গোল পায় বার্সা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্সিয়ারা।

৫০ মিনিটে রাফিনিয়া ব্যবধান নিয়ে যান ৩ গোলের। এরপর ৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে গোল করেন পেদ্রি। ৮৪ মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন ইয়ামাল (৫–০)।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান শক্ত করলো বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ।

/এএম 

Logo