প্রিমিয়ার লিগ
হালান্ডের গোলে শীর্ষস্থান পোক্ত ম্যানসিটির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আর্লিং হালান্ডের জয়সূচক একমাত্র গোলে কভেন্ট্রিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের মাঠ ইতিহাস স্টেডিয়ামে কভেন্ট্রিকে আতিথ্য দেয় সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শটস অন টার্গেট ও বল পাসের ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখায় তারা। প্রথমার্ধের ২৬তম মিনিটে ডেডলক ভাঙেন নরওয়েজিয়ান সুপারস্টার হালান্ড।
আন্তোনিও সেমেনিওর ক্রসে হালান্ড হেড থেকে গোল করেন হালান্ড। হাফটাইমের আগে এনজো মারেস্কার দল দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করেছিল। শেরকি, অভিষিক্ত এনজো ফার্নান্দেজ ও হালান্ড সুযোগ পেয়েছিলেন। কিন্তু জালের দেখা পাননি তারা। এগিয়ে থেকে বিরতিতে যায় এনজো মারেস্কার শিষ্যরা।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অতিথিরা। সিটিও ব্যবধান বাড়াতে আপ্রাণ চেষ্টা চালায়। ৬০ মিনিটের মাথায় সিটি আরেকবার জাল কাঁপায়। তবে হালান্ডের সেই গোল বাতিল হলে স্কোর পাল্টায়নি। চমৎকার অ্যাসিস্ট করলেও অফসাইডে ছিলেন এনজো।
এরপর দু'দলের একাধিক আক্রমণ দেখলেও তা পূর্ণতা পায়নি। প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হইয় উভয় দলের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এতে চলতি মৌসুমে ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের মোকাবিলা করবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে মাঠে নামবে তারা।
/এমএইচআর