২০২৬-২৭ মৌসুম
বার্সেলোনার ৫ অধিনায়ক, চমক ইয়ামাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
লামিন ইয়ামালসহ পাঁচ ফুটবলারকে অধিনায়ক নির্বাচিত করেছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই নেতৃত্বের নতুন কাঠামো তৈরি করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
হুয়ান গাম্পার ট্রফির আগে ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তখনও দলের ভোটাভুটি বাকি ছিল। পরে সেই প্রক্রিয়ায় আরও দুইজনকে যুক্ত করে অধিনায়কের তালিকা পাঁচজনে দাঁড়ায়।
বার্সা বস ফ্লিক প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন রাফিনহা ও পেদ্রিকে। এরপর ভোটাভুটির মাধ্যমে নেতৃত্বের তালিকায় জায়গা পেয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল।
মূলত, দলের মাঠ ও ড্রেসিংরুমে প্রভাব, নেতৃত্বের গুণ এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই নির্বাচন করা হয়েছে। তবে সবচেয়ে বড় চমক ইয়ামালের অন্তর্ভুক্তি। মাত্র ১৯ বছর বয়সেই বার্সার নেতৃত্বের দায়িত্বে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ এই তারকা।
আগামী রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বার্সেলোনা। ম্যাচটির আগে অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন ফ্লিক।
/এমএইচআর