এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব
বাঁচা মরার লড়াইয়ে সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের ডু অর ডাই ম্যাচে সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে রিকভারি সেশন করেছে বাংলাদেশের যুবারা। আসরে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে বাছাই পর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ।অন্যদিকে, সিরিয়াও তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১-০ গোলে। ফলে দুই দলই এখন জয়ের জন্য মরিয়া। গ্রুপ 'বি' থেকে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে এবার পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
/এমএইচআর