রিজওয়ান-ইমামসহ ৭ জনকে দেশে পাঠালো পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
ইংল্যান্ড সফরটা ভালো যাচ্ছে না পাকিস্তান টেস্ট দলের। ফাইল ছবি
ইংল্যান্ডে টানা দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে যেন এবার ভূমিকম্প। সিরিজের মাঝপথেই সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ— বাদ পড়েছেন সবাই। হেডিংলি ও লর্ডসে বড় ব্যবধানে হার, ব্যাটিং ব্যর্থতা আর খেলোয়াড়দের অফ ফর্মের কারণেই এসেছে এই কঠোর সিদ্ধান্ত।
সাতজনকে বাদ দেওয়ার পাশাপাশি দলে নেওয়া হয়েছে পাঁচ নতুন মুখ— আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজাউল্লাহ। এছাড়া, দলে ডাকা হয়েছে সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকেও।
বদল এসেছে কোচিং প্যানেলেও। সরফরাজ আহমেদ ও উমর গুলকে সরিয়ে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সীমিত ওভারের কোচ মাইক হেসনকে। তার সঙ্গে টেস্ট দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন বোলিং কোচ অ্যাশলে নফও।
আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে নতুন চেহারার পাকিস্তানকে দেখা যাবে।
/এএম