×
Logo

খেলাধুলা

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখলো জার্মানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখলো জার্মানি

পুরুষ হকিতে বিশ্বকাপ শিরোপা ধরে রাখলো জার্মানি। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে টানা শিরোপা জিততে না পারলেও হকিতে পেরেছে জার্মানরা। ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা।

বেলফিয়াস হকি এরেনায় ৮ হাজার দর্শকের সামনে ম্যাচের একমাত্র গোলটি আসে ৪৪ মিনিটে। জয়সূচক গোলটি করেন মিচেল স্ট্রুথোপ।

এই জয়ের ফলে হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা বেড়ে দাঁড়াল চারটিতে। তারা ছুঁয়ে ফেলেছে পাকিস্তানের সর্বোচ্চ চার বিশ্বকাপ শিরোপার রেকর্ড।

অন্যদিকে, ১৯৯৮ সালের পর প্রথমবার ফাইনালে ওঠা স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

সহআয়োজক দেশ নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে আর্জেন্টিনা।

/এএম 

Logo