×
Logo

খেলাধুলা

মেসিদের লিগে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

মেসিদের লিগে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

দারুণ ফর্মে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান আবারও গড়লেন ইতিহাস। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড এখন তার দখলে।

মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন কাভান। ম্যাচের ৫০তম মিনিটে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার। টানা দ্বিতীয় ম্যাচে এটি তার দ্বিতীয় গোল, আর এমএলএস ক্যারিয়ারে ৩৪ ম্যাচে গোলসংখ্যা তিন।

২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক হয়েছিল কাভানের। এরপর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে কাভান সুলিভানের দুর্দান্ত গোলটি এখানে দেখুন।

/এএম

Logo