×
Logo

খেলাধুলা

ফুটবল থেকে বিদায়ের পর যাদের শূন্যতা পোড়ায়, তাদেরই ব্যালন ডি’অর পাওয়া উচিত: মরিনহো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

ফুটবল থেকে বিদায়ের পর যাদের শূন্যতা পোড়ায়, তাদেরই ব্যালন ডি’অর পাওয়া উচিত: মরিনহো

ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও যাদের শূন্যতা পোড়ায়; ব্যালন ডি'অর কেবল তাদের পাওয়া উচিত। এমন অভিমত হোসে মরিনহোর। দল জিতলেই ব্যালন ডি অর পাবে- তা মানতে নারাজ এই স্পেশাল ওয়ান। ব্যালন ডি অরের যোগ্য হিসেবে তার ইঙ্গিত- ব্যক্তিগত ইতিহাস গড়া এমবাপ্পের দিকেই। ২৬ অক্টোবর, লন্ডনে জমকালো মঞ্চে শেষ হবে গোলকধাঁধা।

শুধু একটা চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জিতল বলেই কাউকে বিশ্বের সেরা ফুটবলার বানিয়ে দেওয়া যায় না। যাদের ফুটবল জাদু মরিনিওকে মুগ্ধ করেছে সে তালিকায় আছেন ম্যারাডোনা, রোনালদিনিও, জিদান আর মেসির মতো গ্রেটরা। কোচদের অবদানকে সম্মান জানাতে চাইলে ট্রফি দেওয়া উচিত লুইস এনরিকে বা লুইস দে লা ফুয়েন্তেকে যাঁরা গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর বিশ্বকাপ।

রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো বলেন, 'ব্যালন ডি অর পাওয়া উচিত এমন খেলোয়াড়দের, যারা অবসরে গেলে আমরা আজীবন মিস করে থাকি। আমি ম্যারাডোনা, রোনালদিনিও, নাজারিও, ক্রিস্টিয়ানো, মেসি, জিদান, ম্যাথাউসকে মিস করি। শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জিতেছে বলে কাউকে ব্যালন ডি’অর দেওয়া যায় না।

তবে আসল লড়াই তো সেরা ফুটবলারকে নিয়েই। স্পেনের রদ্রি, ইয়ামাল কিংবা পিএসজির দেম্বেলের নাম আলোচনায় থাকলেও মরিনিওর ইঙ্গিত স্পষ্টত নিজের শিষ্য কিলিয়ান এমবাপ্পের দিকেই। কারণ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুই আসরেই সর্বোচ্চ গোলদাতা সে। বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট।

মরিনহো আরও বলেন, 'সেরা খেলোয়াড় পিএসজি বা স্পেনের হতে হবে এমন নয়। এখানে দুই, তিন কিংবা চারজন থাকতে পারে। আমরা সবাই জানি তারা কারা। আমরা এটাও জানি এই গ্রীষ্মে ব্যক্তিগতভাবে কে ইতিহাস গড়েছে।'

রিয়াল বস তো বলেই দিলেন, ব্যালন ডি’অরে রাজনীতির ছোঁয়া লাগলেই তার আনন্দ মাটি হয়ে যায়। ২৬ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে শেষ হবে ব্যালন ডি অরের এই গোলকধাঁধা।

/এমএইচআর

Logo