×
Logo

খেলাধুলা

বুন্দেসলিগায় নয়্যারের অনন্য ইতিহাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

বুন্দেসলিগায় নয়্যারের অনন্য ইতিহাস

বুন্দেসলিগায় টানা ২১ মৌসুম খেলে অনন্য এক রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সেও ইতিহাস লিখে যাচ্ছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ এই গোলরক্ষক।

শনিবার (২৯ আগস্ট) স্টুটগার্টের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেই বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো বিরতি ছাড়া এই কীর্তি গড়েন নয়্যার।

ম্যাচ শেষে নয়্যার বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। প্রতিদিন দলের সঙ্গে অনুশীলন করা এবং মাঠে নেমে খেলাটা এখনো উপভোগ করি। নতুন মৌসুম এভাবে শুরু করতে পারাটা স্বপ্নের মতো। আমরা ঠিক এমন ফলই চেয়েছিলাম।’

এই ম্যাচটি ছিল বায়ার্নের জার্সিতে তার ৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। ২০০৫ সালে শালকের হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় নয়্যারের।

পরে ২০১১ থেকে যাত্রা শুরু করেন বায়ার্নের সাথে। দুই দশকের বেশি সময় পরও থামার কোনো ইঙ্গিত নেই এই জার্মান কিংবদন্তির। টানা ২১ মৌসুম মাঠে নেমে বুন্দেসলিগার ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করলেন এ গোলকিপার।

/এমএইচআর

Logo