×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:০৪ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অনন্য ইতিহাস রচনা করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্রিকেটারদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় লিখেছে লাল-সবুজের দল। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলে বাংলাদেশ।

যদিও ম্যাকাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হার মানতে হয়েছে, তবুও ১-১ ব্যবধানে ঐতিহাসিক সমতা নিয়ে সন্তোষজনকভাবেই সফর শেষ করেছে দল।

বিমানবন্দরে নামার পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় আনুষ্ঠানিক কোনো আনুষ্ঠানিকতায় না গিয়ে বেশিরভাগ ক্রিকেটারই ব্যক্তিগত গাড়িতে নিজ নিজ গন্তব্যে রওনা হন। তবে বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের ।

তিনি বলেন, অস্ট্রেলিয়া সামনের বছর আবার আমাদের খেলতে ডেকে ডারউইন আর ম্যাকাইয়ের চেয়েও ভালো ভেন্যুতে ম্যাচ খেলাবে বলেই বিশ্বাস। 

/এএ 


Logo