×
Logo

খেলাধুলা

নরওয়ের রাজা হারাল্ডের প্রয়াণে আর্লিং হলান্ড ও ওডেগার্ডদের আবেগঘন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

নরওয়ের রাজা হারাল্ডের প্রয়াণে আর্লিং হলান্ড ও ওডেগার্ডদের আবেগঘন শ্রদ্ধা

নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হারাল্ডের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির জাতীয় দলের তারকা ফুটবলাররা।

নরওয়ে নারী দলের অধিনায়ক অ্যাডা হেগারবার্গ ইনস্টাগ্রাম স্টোরিতে রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, আমাদের রাজার আত্মার শান্তি কামনা করি।

পুরুষ জাতীয় দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড লিখেছেন, নরওয়ের জন্য আপনি যা কিছু ছিলেন, তার সবকিছুর জন্য অশেষ ধন্যবাদ। আপনি ছিলেন এক মহান রাজা এবং এমন এক ব্যক্তিত্ব, যাকে আমরা সবাই অত্যন্ত আপন মনে করতাম।

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পোস্টে গভীর শ্রদ্ধা জানিয়ে লেখেন, শান্তিতে থাকুন, রাজা হারাল্ড। নরওয়ের কাছে আপনার যা অবদান ছিল, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা হওয়াটা ছিল এক পরম সম্মানের অভিজ্ঞতা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত গ্রীষ্মের ফুটবল বিশ্বকাপে নরওয়ের পুরুষ দল তাদের ইতিহাসের সবচেয়ে সফল টুর্নামেন্ট শেষ করার পর প্রয়াত রাজা হারাল্ড পুরো জাতীয় দলকে রাজপ্রাসাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছিলেন।

/এএ 

Logo