×
Logo

খেলাধুলা

কেমন হলো চ্যাম্পিয়নস লিগের ড্র?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

কেমন হলো চ্যাম্পিয়নস লিগের ড্র?

অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বনাগ্লাদেশ সময় দিবাগত রাতে সোয়া এক ঘণ্টার অনুষ্ঠানে নির্ধারিত হয়েছে ৩৬ দলের লিগে দলগুলো কোন আটটি দলের বিপক্ষে খেলবে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি বড় কোন ক্লাব পেলো শক্ত প্রতিপক্ষ? আর কার রাস্তাটা তুলনামূলক সহজ।

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লিগ পর্বে খেলবে দুই জায়ান্ট বায়ার্ন ও বার্সেলোনার বিপক্ষে। বায়ার্নের সাথে ঘরের মাঠে হলেও, সাবেক ক্লাব বার্সার বিপক্ষে ক্যাম্প ন্যু'তে খেলতে হবে ডেম্বেলে, ফেরান তোসের, লুইস এনরিখেদের। এছাড়াও পিএসজির বাকি ছয় প্রতিপক্ষ হলো রোমা, অ্যাস্টন ভিলা, গালাতাসারাই, ভিয়ারিয়াল, স্লোভান ব্রাতিসলাভা ও কোমো।

গত আসরের ফাইনালিস্ট আর্সেনালকেও লড়বে হবে বায়ার্নের সাথে। সাথে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্তেতার দল। এছাড়াও গানাররা লড়বে ইতালিয়ান জায়ান্ট নাপোলি, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল বেটিস, লিল, সাবা ও স্লাভিয়া প্রাগের বিপক্ষে। খুব কঠিন না হলেও বেশ কিছু চ্যালেঞ্চিং ম্যাচ খেলবে আর্সেনাল।

আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। নামের বিচারে তাদের সবচেয়ে বড় দুই ম্যাচ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ আর ইন্টার মিলানের বিপক্ষে। এছাড়ও অলরেডরা লিগ পর্বে লড়বে পোর্তো, ক্লাব ব্রুগা, ভিয়ারিয়াল, ফেনেরবাচে, লাঁস ও লাস্কের বিপক্ষে।

তবে ম্যানসিটিকে সরাসরি নকআউট পর্বে কোয়ালিফাই করতে চ্যালেঞ্চের মুখে পড়তে হবে। সিটির সবচেয়ে বড় ম্যাচ ঘরের মাঠে চ্যাম্পিয়ন পিএসজি আর অ্যাওয়েতে বার্সেলোনার বিপক্ষে। সেই সাথে মারেস্কার দলকে পেরোতে হবে স্পোর্টিং, নাপোলি, লাইপজিগের কঠিন বাঁধা। তবে অ্যাথেন্স ও লাঁসের বিপক্ষে সহজ জয় পাবার কথা সিটির।

চ্যাস্পিয়নস লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ এবার ড্র এর পর খুশি হয়েছে নিশ্চিত। রিয়ালের সবচেয়ে কঠিন ম্যাচ হবে অ্যামিরেটসে আর্সেনালের বিপক্ষে। জমাট লড়াই হবে ইন্টার ম্যাচেও। এছাড়া রিয়ালের বাকি ৬ প্রতিপক্ষ পিএসভি, রোমা, লাইপজিগ, শাখতার, লাস্ক ও অ্যাথেন্স।

বার্সেলোনার পথচলাটা তুলনামূলক কঠিন। ম্যানচেস্টার সিটি ও পিএসজি হ্যান্সি ফ্লিকের দলের সবচেয়ে কঠিন ম্যাচ। এছাড়াও অ্যাস্টন ভিলা, স্পোটিং, ফেইনুর্দ, গালাতাসারাই, কোমো ও সাবা।

এছাড়াও কঠিন পথ পাড়ি দিতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন, চেলসি, ম্যানইউ মতো দল গুলোকে। ইউসিএলে এবারের আসর শুরু হ্চ্ছে ৮ সেপ্টেম্বর। আসরে নকআউটে যাবার সম্ভাবনা কম থাকলেও কোমো, গালাতাসারাই, রোমা, ফেনারবাচের মতো দল গুলো জায়ান্টদের বিপক্ষ অঘটনের জন্ম দিতেও পারে।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আসরের মূলপর্ব। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরোপিয়ান বার্ষিক এ ফুটবল মহাযজ্ঞের।

/এমএইচআর

Logo