চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত, আজ রাতেই ড্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম
রাতে অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফ্রান্সের মোনাকোতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই অনুষ্ঠান।
মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে ড্র। গত দুই আসরের মতোই এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ কে হবে? সেটাই চুড়ান্ত করা হবে ড্র এর মাধ্যমে।
উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব।
এক নজরে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দেশভিত্তিক প্রতিনিধিত্বকারী ক্লাবগুলো:
- ইংল্যান্ড— লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা
- স্পেন— বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস
- ইতালি— নাপোলি, ইন্টার মিলান, কোমো, এএস রোমা
- জার্মানি— বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট
- ফ্রান্স— পিএসজি, লাঁস, লিল
- নেদারল্যান্ডস— পিএসভি আইন্দহফেন, ফেয়েনুর্ড
- নরওয়ে— বোডো/গ্লিমট, ভাইকিং
- পর্তুগাল— স্পোর্তিং লিসবন, এফসি পোর্তো
- তুরস্ক— গালাতাসারাই, ফেনেরবাচে
- বেলজিয়াম— ক্লাব ব্রুগা
- অস্ট্রিয়া— এলএএসকে
- চেক প্রজাতন্ত্র— স্লাভিয়া প্রাগ
- গ্রিস— এইকে এথেন্স
- স্লোভাকিয়া— স্লোভান ব্রাতিস্লাভা
- আজারবাইজান— সাবাহ এফকে
- ইউক্রেন— শাখতার দোনেৎস্ক
আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আসরের মূলপর্ব। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরোপিয়ান বার্ষিক এ ফুটবল মহাযজ্ঞের।
/এমএইচআর