×
Logo

খেলাধুলা

ইএফএল কাপে সহজ জয় টটেনহ্যামের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৯ এএম

ইএফএল কাপে সহজ জয় টটেনহ্যামের

ইএফএল কাপে বড় জয় পেয়েছে টটেনহ্যাম। ঘরের মাঠে চালর্টনকে ৫-১ গোলে হারিয়েছে স্পার্সরা।

ম্যাচের শুরু থেকেই চালর্টনের বিপক্ষে আধিপত্য দেখায় টটেনহ্যাম। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪১ মিনিটে পর্যন্ত। মিকি মুরের গোলে লিড পায় স্পার্সরা। ৪ মিনিট পর দ্বিতীয় গোল পায় ডি জেরবির দল। এবার স্ট্রাইকার সোলাঙ্কে নাম তোলেন স্কোরশিটে।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় স্বাগতিক দলটি। ৬৭ মিনিটে কেভিন ডানসো করেন তৃতীয় গোল। দলের নতুন রিক্রট সেভিনহো বদলি নেমে ৮২ নিটে স্কোরলাইন করেন ৪-০। এরপর বেন ডেভিস ৮৫ মিনিট পঞ্চম গোল করেন স্পাটর্সদের হয়ে। ৮৭ মিনিটে লয়েড জোন্স চালর্টনের হয়ে এক গোল শোধ দিলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

এদিকে, রাতের আরেক ম্যাচে এভারটন ৪-০ গোলে হারিয়েছে প্রেস্টন এফসিকে। নিউক্যাসল ৩-২ গোলে জয় পেয়েছে ওয়েস্ট ব্রমের বিপক্ষে। তবে ট্রাইব্রেকারে ব্রাডফোর্ডের কাছে হেরেছে বার্নলি।

/এএম 

Logo