×
Logo

খেলাধুলা

এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৯ এএম

এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

ঘরের মাঠে নতুন মৌসুমের প্রথম লা লিগা ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

বার্নাব্যুতে প্রথমার্ধে রিয়ালের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। তবে ম্যাচের ৪০ মিনিটে ভালভার্দের দারুণ অ্যাসিস্টে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল। কিন্তু ৪ মিনিট পরই ডিফেন্ডার কারেরাসের ভুলে গোল শোধ দেয় সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কারেরাসকে তুলে কুকুরেয়াকে নামান হোসে মরিনহো। ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। বল পজেশন, আক্রমণের সংখ্যা, গোলের এক্সজি সবই ছিল দুর্দান্ত। ম্যাচের ৬০ মিনিটে এমবাপ্পে পান দ্বিতীয় গোলের দেখা। ৬৮ মিনিটে বেলিংহ্যামের চমৎকার বিল্ডআপে, ট্যাপইনে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই ভিনির অ্যাসিস্টে ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালের বড় জয় (৪-১) নিশ্চিত করেন এমবাপ্পে।

জোসে মরিনহোর অধীনে লা লিগায় টানা দুই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদের শুরুটা হলো টানা দুই হার দিয়ে।

/এএম

Logo